কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবালের ইন্তিকাল

কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্ষীয়ান সাংবাদিক আতাহার ইকবাল নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন এবং আসর নামাজের পর তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

শেয়ার
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল | ছবি: দৈনিক সংগ্রাম

কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গত মধ্যরাতে (রাত ১টার দিকে) কক্সবাজারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এসএম জাফর গভীর শোক বার্তা দিয়েছেন।

শোক বার্তায় প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ জানান কক্সবাজারে সাংবাদিকতা পেশায় তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও অবদান কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কক্সবাজারবাসী একজন অভিজ্ঞ সাংবাদিক, অভিভাবকসুলভ ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের নিবেদিতপ্রাণ কর্মী হারালো।

মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান নেতৃবৃন্দ।

আজ বিকাল পাঁচটায় আসরের নামাযের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ জামে মসজিদ চত্বরে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে সংশ্লিষ্ট কবরস্থানে তাঁকে দাফন করা হয়।