নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় রাতের আধারে বাল্বহেডের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এতে সাকিব উদ্দিন ও আরাফাত নামে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। এঘটনায় আহত দুইজনের আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিহত সাকিব উদ্দিন (১৭) চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে।
আরাফাত (১৩) সূখচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে । এছাড়া আহত দুজন হলো আফছার উদ্দিন ও আব্দুর রহমান।
জেলেরা জানায়, মাছধরা শেষে তীরের পাশে নদীতে নঙ্গর করা অবস্থায় ছিল আফছার মাঝির ট্রলারটি। তাতে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩ টার দিগে হঠাৎ দক্ষিন দিগ থেকে আসা একটি বাল্বহেড ট্রলারটিকে ধাক্কাদেয়। তাতে ঘটনাস্থলে উল্টে যায় জেলেদের ট্রলারটি। পরে চিৎকার করলে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। এক ঘন্টা পর নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখনো একজন নিখোজ রয়েছে।
পাশে থাকা জামসেদ নামে এক জেলে জানান, আহত জেলেদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাদেরকে উদ্ধার করেন। এসময় বালবহেডটি এদের উদ্ধার নাকরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। অন্ধকার থাকায় বাল্বহেডটি চিনতে পারেনি বলে জানান তিনি।
এই দিগে নিহত ও নিখোঁজ জেলের বাড়ির স্বজনরা সংবাদ পেয়ে নদীর তীরে এসে ভিড় করেন। অনেকে নদীতে নেমে নিখোঁজ জেলেকে খোঁজতে দেখা যায়।
এই বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাড়ির ইনচাজ আশিষ চন্দ্র সাহা বলেন, ঘটনাটি শুনেছি। নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। বৃষ্টি ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে যেতে একটি সময় লাগছে। মৃত জেলের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।