জাতীয় নির্বাচন উপলক্ষে মহেশপুরে জামায়াতের আলোচনা সভা

শেয়ার

ঝিনাইদহের-৩ আসন মহেশপুর কোটচাঁদপুরে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান ক্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করেন।

রোববার ( ১৭ আগস্ট) সকালে মহেশপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলার থানা আমির ফারুক আহম্মেদের সভাপত্বিতে ক্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা নায়েবে আমির আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। জেলা সহকারি সেক্রেটারি আব্দুল হাই,উপজেলা নায়েবে আমির ফকির আহম্মেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা অফিস সেক্রিটারি লুৎফর রহমান এবং মহেশপুর কোটচাঁদপুরে জামায়াতের থানা আমিরগণ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা সেক্রিটারি ইসমাইল হোসেন পলাশ। বক্তারা বলেন, পিয়ার পদ্ধতিতে সরকারে হাত দিয়ে নির্বাচন বাস্তবায়ন করতে হবে এবং আরো বলেন নির্বাচনকে কাঙ্ঘিত লক্ষ্যে পৌঁছাতে হলে অতন্ত্র প্রহরী হিসেবে আমাদেরকে কাজ করতে হবে।

স্থান: মহেশপুর