মহেশপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

শেয়ার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মিতা খাতুন (২৩) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। তবে এ আত্মহত্যা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহে মর্গে পাঠিয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে স্বামী-স্ত্রী এক ঘরে ঘুমায়। সকালে পুলিশকে খবর দেওয়া হয় মিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মিতা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়া জেলায় । গত ৩ বছর আগে মহেশপুর উপজেলার বাকোসপোতা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বিলায়েত হোসেন বিল্টুর (২৭) এর সাথে বিয়ে হয়। তাদের ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লাশ বারান্দায় চৌকিতে রাখা আছে। পুলিশের সন্দেহ হলে লাশ নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য।

এদিকে এলাকা বাসী জানায়, মেয়েটির পাশের গ্রামে তার বোনের বাড়ি পারিবারিক কলহের কারণে সে বোনের বাড়িতে চলে যায়। রাতে তাকে বোনের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর রাতেই তার রহস্য জনক মৃত্যু হয়।

মেয়ে পক্ষের দাবী করছে মিতাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এলাকায় প্রচার রয়েছে গৃহবধূকে স্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। বেশ কিছু দিন যাবদ তাদের পারিবারিক কলহ চলে আসছিলো। গৃহবধুর মিতার মৃত্যু নিয়ে রহস্য।

স্থান: মহেশপুর