১১দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষ্যে ফেনীর ঢাকা চট্রগ্ৰাম মহাসড়কের মহিপালে এক বিশাল পথসভার আয়োজন করা হয়েছে। পথসভায় লক্ষাধীক লোক সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুপ।
তিনি আরো বলেন, পথসভার সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে এর্ই মধ্যে লোকজন আসা শুরু করেছে। এছাড়া নোয়াখালী ও লক্ষীপুর জেলা জেলে বিপুল সংখ্যক নেতা কর্মী সমাবেশে যোগ দিবেন।
জামায়াত নেতা বলেন, গতকাল বিকেল থেকে রাতে যারা ধলিয়া ইউনিয়নে আতঙ্ক ছড়ানোর হীন উদ্যেশ্যে বোমাবাজী করেছেন তাদের ব্যাপারে প্রশাসন এবং বিএনপির দৃষ্টি আকর্ষণ করেন। যারা ১১ দলের শান্তিপূর্ণ সমাবেশ পন্ড করার অসৎ উদ্দেশ্যে অপকর্ম করছেন তাদেরকে এদেশের মুক্তিকামী জনতা প্রতিহত করবে।
এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের অপর নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক এড. জামাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন, শহর আমীর ইন্জিনীয়ার নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফেনীর পথসভায় জাতীয় নেতৃবৃন্দ দুপুর তিনটায় বক্তব্য রাখার কথা রয়েছে।