টাঙ্গাইলে জামায়াতের ৩ দিনব্যাপী কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

শেয়ার
ছবি: দৈনিক সংগ্রাম

টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ৫ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত শহরের সমাজকল্যাণ অডিটোরিয়ামে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের পরিচালনায় এবং সেক্রেটারি মো. হুমায়ুন কবিরের ব্যবস্থাপনায় আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আব্দুর রব।

শিক্ষাশিবিরের বিভিন্ন সেশনে বিশেষ আলোচক হিসেবে আলোচনা ও প্রশিক্ষণ পরিচালনা করেন ড. আহসান হাবীব ইমরোজ, কামরুল হাসান এমপি, মুফতি আব্দুস সামাদ মাদানি, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নাজমুল হক সাঈদি প্রমুখ।

শিবিরে তালিমুল কুরআন, জামায়াতের গঠনতন্ত্র ও কর্মপদ্ধতিসহ সংগঠনের ইতিহাস-ঐতিহ্য এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণমূলক আলোচনা করা হয়। এতে উপজেলা পর্যায়ের কর্মপরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

স্থান: টাঙ্গাইল