শাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ৫১ জনের ॥ নারী প্রার্থী ৩৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ কার্যক্রমে প্রত্যাশার তুলনায় অনেক বেশি শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করায় ক্যাম্পাসে

শেয়ার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ কার্যক্রমে প্রত্যাশার তুলনায় অনেক বেশি শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করায় ক্যাম্পাসে নির্বাচন উত্তাপ আরও বেড়েছে। মনোনয়ন বিতরণের শেষদিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৬১টি এবং হল সংসদের জন্য ৪১টি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। সব মিলিয়ে তিন দিনে মোট ২৫১ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পুরুষ ৭২ জন এবং নারী প্রার্থী ৩৪ জন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম দিন কেন্দ্রীয় সংসদে ২৬টি ও হলে ২০টি, দ্বিতীয় দিন ৫৮টি ও হলে ৪৫টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। তিন দিনের হিসাবে কেন্দ্রীয় সংসদে মোট ১৪৫টি এবং হল সংসদে ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। বিশেষভাবে চোখে পড়েছে নারী প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ। শুধু কেন্দ্রীয় সংসদেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন নারী শিক্ষার্থী, যা এবার নির্বাচনে নারী নেতৃত্বের সম্ভাবনা স্পষ্টভাবে ইঙ্গিত করছে। এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এবার প্রার্থীসংখ্যা ভালো, নারী প্রার্থীর অংশগ্রহণও উৎসাহজনক।’