দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে -এটিএম আজহারুল ইসলাম এমপি

রংপুর-২ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় র্স্বাথ রক্ষার প্রশ্নে দেশের সকর শে্িরন পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শেয়ার
গতকাল রোববার বিকেলে তারাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-২-এর সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম
গতকাল রোববার বিকেলে তারাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-২-এর সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম

রংপুর অফিস, তারাগঞ্জ সংবাদদাতা: রংপুর-২ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় র্স্বাথ রক্ষার প্রশ্নে দেশের সকর শে্িরন পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি গতকাল ৩১ রোববার বিকেলে তারাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ নুর হোসাইন, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এসময় এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, ভারত সব ধর্মের মানুষের সমান অধিকারের কথা বললেও বাস্তবে তারা তা মানেন না। এর প্রমান হচ্ছে এবারের ঈদুল আজহায় মুসলমানদের কুরবানিতে ভারতের কট্ররবাদী হিন্দুরা ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতীয় মুসলমানদের উপর নির্মম পৈচাশিক নির্যাতন করেছে। মসজিদ ভেঙ্গে দিয়েছে। মুসলমানদের সাথে চরম বৈষম্যমুলক আচরন করছে। মুসলমানদের র্ধমীয় আচার অনুষ্ঠানে বাঁধা দিয়ে এই চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, আমরা জুলাই সনদের পক্ষে ছিলাম , এখনও আছি। জনগণের প্রত্যাশা জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এর অন্যথা হলে জাময়াতে ইসলামী সংসদ এবং রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এ জন্য সংসদে জামায়াত জোটের ৭৭ জন এমপি প্রস্তত রয়েছে। তিনি বলেন, ঈদের আনন্দ এবং চেতনাকে ধারন করে নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে আমাদের ঐক্যবদ্ধ ভাবে নিরলস কাজ করতে হবে। আল্লাহর জমিনে াাল্লাহ দ্বিীন প্রতিষ্ঠা করতে হবে। বৈষম্যহীন মানবিক ও কল্যানমুরক সমাজ গড়ে তুলতে হবে। তবেই সমাজে শান্তি এবং শৃংখলা ফিরে আসবে। একাজে আমাদেরই এগিয়ে আসতে হবে।