গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে করতোয়া নদী থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুরে কাটাখালি-বালুয়া ব্রিজের নিচে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তসহ মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করে।

শেয়ার
ছবি: সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজের নিচে করতোয়া নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের তথ্যমতে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ লাশটির পরিচয় শনাক্তে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।