গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার

প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমাবর্ষণের সময় মালকা পরিবারের সদস্যরা ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন।

শেয়ার
গাজা সিটির জয়তুন এলাকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার।
গাজা সিটির জয়তুন এলাকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার।

ফিলিস্তিনের গাজা সিটির জয়তুন এলাকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স (এফসিডি)। নিহত সবাই মালকা পরিবারের সদস্য।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনের বেশি সদস্যের লাশের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছিল। এর মধ্যে বেশির ভাগের দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে।

প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমাবর্ষণের সময় মালকা পরিবারের সদস্যরা ওই ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, লাশ ও দেহাবশেষ উদ্ধারের পর আগামী সপ্তাহের শুরুতে মালকা পরিবারের সদস্যদের একটি যৌথ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।