কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা : পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই ইউনিয়ন ৪নং ওয়ার্ডে কালবৈশাখী ঝড়ের আঘাতে গাছপড়ে ক্ষতিগ্রস্ত পরিবার কে বাংলাদেশ জামেয়াতে ইসলামী কাপ্তাই উপজেলা পক্ষ থেকে ঢেউটিন প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবার সহায়তা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মো: হারুনুর রশিদ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কাপ্তাই উপজেলা শাখা’র সভাপতি মোহাম্মদ হানিফ,কাপ্তাই উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি মাওলানা আমির হোসাইন, তালিমুল কোরান নুরানি মাদ্রাসা পরিচালক মাওলানা আবদুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ইউনিট সভাপতি শিহাব উদ্দিন, বাঁশ কেন্দ্র ইউনিটের সভাপতি আমির হোসেন সোহেল ও আহমদুল হক প্রমূখ।এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার নতুন ঢেউটিন উপহার পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপজেলা জামাতের আমির মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমরা পূর্বেও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহতালা এই কালবৈশাখী ঝড়ে সকলকে হেফাজত করুন।
কাপ্তাইয়ে জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন প্রদান
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই ইউনিয়ন ৪নং ওয়ার্ডে কালবৈশাখী ঝড়ের আঘাতে গাছপড়ে ক্ষতিগ্রস্ত পরিবার কে বাংলাদেশ জামেয়াতে ইসলামী কাপ্তাই উপজেলা পক্ষ থেকে ঢেউটিন প্রদান করা হয়েছে।