এলপি গ্যাসের দাম বাড়লো

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগস্ট মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১,৫৯৮ টাকা নির্ধারণ করেছে।

শেয়ার

আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।

আজ রোববার (২ আগস্ট) নতুন এই দাম ঘোষণা করে সংস্থাটি। রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।