আনজুম হত্যা মামলা নিয়ে নয় ছয় বরদাস্ত করা হবে না: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আনজুম হত্যার খবর ঢাকা থেকে শুনেছি এবং দোয়া করেছি। আজকে আসার উদ্দেশ্য কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দেয়া। আমরা জানতে পেরেছি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। স্বাধীন বিচারে হস্তক্ষেপ হলে আমরা বসে থাকবো না। আমরা মজলুমের পাশে থাকবো।

শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, কুলাউড়ায় নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার আনজুমের পরিবার যেন ন্যায় বিচার পায়। শুধু আনজুমের পরিবার নয় এদেশের প্রতিটি মজলুম পরিবার যেন ন্যায় বিচার পায়। ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। কোন নয় ছয় বরদাস্ত করা হবে না।

শুক্রবার (২৭ জুন) জামায়াত আমীর ডা: শফিকুর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদ পুর গ্রামের নৃশংস হত্যাকান্ডের শিকার মেধাবী শিক্ষার্থী নাফিসা আক্তার আনজুমের কবর জিয়ারত করে তার শোকাহত পিতামাতাকে সমবেদনা জানান।

এসময় উপস্থিত সমবেত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, আনজুম হত্যার খবর ঢাকা থেকে শুনেছি এবং দোয়া করেছি। আজকে আসার উদ্দেশ্য কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দেয়া। আমরা জানতে পেরেছি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কোন অপশক্তির বা অন্যকিছুর কাছে নয় ছয় হলে কেউ ক্ষমা পাবেন না। স্বাধীন বিচারে হস্তক্ষেপ হলে আমরা বসে থাকবো না। আমরা মজলুমের পাশে থাকবো।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইন্জিনিয়ার সাহেদ আলী, আজিজ আহমেদ কিবরিয়া, রাজানুর রহিম ইফতেখার, কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল হামিদ খান, জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রহমান প্রমূখ।

স্থান: কুলাউরা