জোরারগঞ্জ থানা জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। | ছবি: দৈনিক সংগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বারইয়ারহাট ট্রাফিক মোডে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জোরারগঞ্জ থানা আমীর সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মো. মাইন উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল ঐক্য সমর্থীত চট্টগ্রাম-১ মীরসরাই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. নুরের নবী, মাষ্টার নুরুচ্ছাাম, উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ইউসুফ বিন আবু বাকার।

আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মীরসরাই উপজেলা সেক্রেটারি মাওলানা মফিজ উল্ল্যাহ, এন সি পি মীরসরাই উপজেলা আহবায়ক অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী সহ থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।