৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

শেয়ার

৪৬তম বিসিএসের ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উপলক্ষে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

একই সঙ্গে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এমতাবস্থায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৪৬তম বিসিএসের যে মৌখিক পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।