মাইলস্টোন ট্রাজেডি: ডিএনএ টেস্টে ৫ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়া ৫ লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাব।

শেয়ার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়া ৫ লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাব।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে সিআইডির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান জানান, মরদেহের ডিএনএ নমুনার সঙ্গে পরিবারের ডিএনএ মিলিয়ে দেখে বৃহস্পতিবার তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন তারা।

যাদের পরিচয় সনাক্ত হল:

১। ওকিয়া ফেরদৌস নিধি - পিতা মো. ফারুক হোসেন ও মা সালমা আক্তার

২। লামিয়া আক্তার সোনিয়া - পিতা মো. বাবুল ও মাতা মাজেদা

৩। আফসানা আক্তার প্রিয়া - পিতা মো. আব্বাস উদ্দিন ও মাতা মোসা. মিনু আক্তার

৪। রাইসা মনি - পিতা মো. শাহাবুল শেখ ও মাতা মিসেস মিম

৫। মারিয়াম উম্মে আফিয়া - পিতা আব্দুল কাদির ও মাতা উম্মে তামিমা আক্তার

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের তথ্য প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এ দুর্ঘটনায় গুরুতর আহত হন ৫১ জন। এদের মধ্যে ৪০ শিক্ষার্থী, সাতজন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া ও একজন পিয়ন রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে পাঁচজন, যাদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবক।