গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় শ্বশুরবাড়ি থেকে জুলেখা আক্তার (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যাঁর মৃত্যুর পেছনে পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগ তুলেছে পরিবার।

শেয়ার
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় জুলেখা আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুলেখা আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাসুম মিয়ার সঙ্গে জুলেখার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় দুই বছর ধরে মাসুম মিয়া সৌদি আরবে অবস্থান করছেন। জুলেখা দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, সৌদি আরবে যাওয়ার আগে মাসুম মিয়া বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। ওই ঋণের টাকা পরিশোধ করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। পাশাপাশি মাসুম মিয়া অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত—এমন অভিযোগ নিয়ে জুলেখার সঙ্গে তাঁর দাম্পত্য কলহ চলছিল।

স্থান: গজারিয়া