যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বুধবার এক বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত এবং তিন জন ব্যক্তি আহত হয়েছেন।

শেয়ার
আহতদের মধ্যে তিন জন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে তিন জন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বুধবার এক বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত এবং তিন জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন।

হাসপাতালের এক মুখপাত্র এএফপিকে জানান, হাসপাতালে নেওয়া তিন পুলিশ কর্মকর্তার মধ্যে তারা দুজনের অবস্থা ‘স্থিতিশীল’।

পার্টেন জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। আরও চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

সংবাদ সম্মেলনে হামলার সম্ভাব্য কোনো উদ্দেশ্যর সম্পর্কে কিছু জানানো হয়নি।