বাংলাদেশ সড়ক ও জনপথ ঠিকাদার সমিতির উপদেষ্টা হলেন আল বারু মুস্তাকীম নিবিড়

দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা মন্ডলীর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, দ্য টাইমস অব ঢাকার প্রকাশক ও ‘মিহিরিমা কন্ট্রাক্টর’-এর প্রোপ্রাইটার জনাব আল বারু মুস্তাকীম নিবিড়।

শেয়ার
আল বারু মুস্তাকীম নিবিড়
আল বারু মুস্তাকীম নিবিড়

বাংলাদেশ সড়ক ও জনপথ ঠিকাদার সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটিতে বড় রদবদল আনা হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা মন্ডলীর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, দ্য টাইমস অব ঢাকার প্রকাশক ও ‘মিহিরিমা কন্ট্রাক্টর’-এর প্রোপ্রাইটার জনাব আল বারু মুস্তাকীম নিবিড়। আগামী ৩ বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।

আজ রোববার(২৪ জুন) দুপুর ২:৩০ ঘটিকায় সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত এক কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

গতি ফিরবে সমিতির কার্যক্রমে সমিতির শীর্ষ নেতৃবৃন্দ জানান, সংগঠনের বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রমকে আরও আধুনিক ও বেগবান করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত সকল সদস্যের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে জনাব আল বারু মুস্তাকীম নিবিড়কে এই পদে পদায়ন করা হয়। ঢাকা গেন্ডারিয়ার বাসিন্দা এবং তরুণ এই দূরদর্শী ব্যবসায়ী নেতার অন্তর্ভুক্তি সমিতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তার দীর্ঘদিনের অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতা দেশের অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।

শীর্ষ নেতৃত্বের অভিনন্দন নতুন উপদেষ্টা নিয়োগের পর এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ সড়ক ও জনপথ ঠিকাদার সমিতির সভাপতি মোঃ জহির উদ্দিন বাবর এবং সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম পন্টু নতুন উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানান। আমরা বিশ্বাস করি, জনাব নিবিড়ের মেধা, সততা ও ব্যবসায়িক অভিজ্ঞতা আমাদের সমিতিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে। সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের অধিকার রক্ষা ও উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে তার পরামর্শ অত্যন্ত মূল্যবান ভূমিকা রাখবে। মোঃ জহির উদ্দিন বাবর, সভাপতি।

নবনিযুক্ত উপদেষ্টা জনাব আল বারু মুস্তাকীম নিবিড়ও তার প্রতিক্রিয়ায় সমিতির সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অর্পিত দায়িত্ব সততার সাথে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী তিন বছর তিনি সংগঠনের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শকের ভূমিকা পালন করবেন।