জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের সঙ্গে মতপার্থক্যের কারণে তারা একযোগে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

শেয়ার
জামায়াত সমর্থিত ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
জামায়াত সমর্থিত ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।

জামায়াত সমর্থিত ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। গতকাল সোমবার (২২ জুন) একযোগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই আইন কর্মকর্তারা পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগের প্রধান কারণসমূহ:

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম ইউসুফ আলীর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো প্রধান কারণগুলো হলো: জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করা, বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস না করা, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করা।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন—ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

এই কর্মকর্তারা ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।