১২ ফলের নান্দনিক সাজে বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন

গাজীপুরের শ্রীপুরে ১২ প্রকার দেশীয় ফলের নান্দনিক সাজে ভিন্নমাত্রার আয়োজনের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম ‘বাংলাদেশ বুলেটিন’-এর ৯ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

শেয়ার
ছবি: দৈনিক সংগ্রাম

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলা সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। ব্যতিক্রমী আয়োজন, সাংবাদিকদের মিলনমেলা এবং দেশীয় ফলের মনোমুগ্ধকর সাজে অনুষ্ঠানটি পেয়েছে ভিন্নমাত্রা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ জুলাই দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ১২ প্রকার দেশীয় ও মৌসুমি ফলের নান্দনিক পরিবেশনা। আম, কাঁঠাল, পেয়ারা, আনারসসহ নানা রঙ ও স্বাদের ফল দিয়ে তৈরি করা হয় দৃষ্টিনন্দন সাজ। বাহারি রঙের এসব ফল শুধু অতিথিদের দৃষ্টি আকর্ষণই করেনি, বরং বাংলাদেশের মাটি, প্রকৃতি ও কৃষির ঐতিহ্যকে তুলে ধরে বর্ষপূর্তির আয়োজনে সৃষ্টি করেছে এক অনন্য আবহ।

ফলের এই ব্যতিক্রমী আয়োজন ছিল অনুষ্ঠানের অন্যতম প্রাণকেন্দ্র। ১২ ফলের সমাহারে সাজানো নান্দনিক পরিবেশনা অতিথিদের প্রশংসা কুড়ায় এবং বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যোগ করে নতুন মাত্রা। দেশীয় ফলের সৌন্দর্য ও বৈচিত্র্যের মাধ্যমে অনুষ্ঠানে ফুটে ওঠে গ্রামীণ বাংলার ঐতিহ্য ও প্রাণের স্পন্দন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সমৃদ্ধি, সুনাম ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন, আরটিভি প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, টি. আই. সানি, সেলিম শেখ, সাদেক মিয়া, আনিছুর রহমান শামীম, এমদাদুল হক, আশরাফুল ইসলাম, এস এম জহিরুল ইসলাম, রাকিবুল হাসান, ইকবাল হোসেন ও মুনসুরুল ইসলাম মাসুমসহ স্থানীয় সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা।

স্থান: গাজীপুর