ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

মঙ্গলবার (২৪ শে ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা সহ প্রেসক্লাবের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক নেতৃবৃন্দসহ প্রেসক্লাবের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মো: মোবারক হোসাইন।

মাওলানা মোবারক হোসাইন বলেন, জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি ঘটনা উদঘাটনে কাজ করেন। তিনি সাংবাদিকদের প্রতি প্রবিত্র রমজান মাসে আল্লাহর কালাম আল কুরআন ও রমজানের শিক্ষা অনুধাবন করে আত্মগঠনের আহবান জানান।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহা. আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি, মো: জুনায়েদ হাসান, জেলা যুব ও আইন বিষয়ক সম্পাদক, কাজি সিরাজুল ইসলাম, জেলা এইচ আরডি সম্পাদক, রাজিফুল হাসান বাপ্পি, জেলা সমাজ সেবা সম্পাদক,মাওলানা আবুল বাশার ভুইয়া, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক, মো: রোকন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল ডক্টর ফোরামের সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদ প্রার্থী জননেতা ডা. এম, এ, হানিফ।ন্যাশনাল ডক্টর ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী ডা: ফরিদ উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পৌর জামায়াতে আমির মোঃ শাখাওয়াত হোসাইন, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ কাউসার আহমেদ প্রমুখ।