'চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা জামায়াতের প্রস্তুতি বৈঠক'

চট্টগ্রাম লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা জামায়াতের এক প্রস্তুতি বৈঠক দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সমাবেশকে সফল করতে পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে যোগদান এবং ব্যাপক জনমত সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার
ছবি: দৈনিক সংগ্রাম

১১ দলীয় ঐক্য চট্টগ্রাম আয়োজিত আগামী ১৩ জুন শনিবার গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, পেকুয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, মাতামুহুরী উপজেলা সেক্রেটারি হোসনে মোবারক প্রমুখ।

প্রস্তুতি বৈঠকে ১৩ জুন অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে কক্সবাজার জেলা থেকে পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সমাবেশ উপলক্ষে প্রকাশিত বিভিন্ন প্রচার-পত্র বিলি বিতরণ করে সমাবেশের পক্ষে জনমত সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সমাবেশ কে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং গণভোটের গণরায় বাস্তবায়নে সরকার কে বাধ্য করতে সমাবেশের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে জেলা আমীর দায়িত্বশীলদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।