সুনামগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বিভিন্ন অপরাধের দায়ে চারটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে আশিক রায়কে ৫০০ টাকা, বলরাম বনিককে ৫০০ টাকা, সুন্দর আলীকে ১ হাজার টাকা এবং তপু বনিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার

সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার, জগন্নাথ বাড়ী রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে চারটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে আশিক রায়কে ৫০০ টাকা, বলরাম বনিককে ৫০০ টাকা, সুন্দর আলীকে ১ হাজার টাকা এবং তপু বনিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের অনেকগুলো মুদির দোকানে অভিযান পরিচালনা করেছি।

দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন অপরাধের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।