ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত২

শেয়ার

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এতে কিছুটা সময় ঢাকা বরিশাল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

আজ রবিবার সকাল সাড়ে পাঁচটার দিকে শনিবার রাতে লাকড়ি বোঝাই একটি ট্রাক চাকা খুলে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।

সকাল সাড়ে পাঁচটার দিকে আরেকটি বেপরোয়া ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে অবস্থান নেওয়া ট্টাকের চালকের ছেলে ইসমাইল হোসেন (১৮)  ঘটনাস্থলে মারা যায় এবং চালক রাসেল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

নিহত রাসেল ও তার পিতা চালক রাসেল নোয়াখালী জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসীন্দা। অপর ট্রাকের চালক মো: সোহেক কবির (৩৭) আহত হয়েছেন।রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম জানান , ট্রাক দুর্ঘটনার একজন নিহত ও দুইজন আহত হয়েছেন ।