রংপুরের নবাগত পুলিশ সুপার মোজাম্মেল হকের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

রংপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

শেয়ার

রংপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

রংপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মহানগরিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সাংবাদিকদের সামনে সর্বোচ্চ পেশাদরিত্বের অঙ্গিকার ব্যাক্ত করেন। এছাড়া জেলায় মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ এবং ইভটিজিংসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার বলেন, জেলার ৮ থানা এবং সকল পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এবং ট্রাফিক পয়েন্টের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করা হবে। এজন্য সবার জন্য আমার দরজা খোলা থাকবে। জনগনের আইনগত প্রতিকার পাওয়ার জন্য তাকে সার্বিক ভাবে সহযোগিতা করা হবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন অন্যান্যের মধেধ্য উপস্থিত ছিলেন।