বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে ডা. শফিকুর রহমান

কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে

বাজেট অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার
বাজেট অধিবেশন শুরুর আগে গতকাল রোববার জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়				              -সংগ্রাম
বাজেট অধিবেশন শুরুর আগে গতকাল রোববার জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয় -সংগ্রাম

বাজেট অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপিসহ বিরোধীদলীয় অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে আজ থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

বৈঠকে বাজেট অধিবেশন উপলক্ষে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।