বাঁশখালীতে চলন্ত মাই‌ক্রোবাসে আগুন, পুড়ে ছাই

চট্টগ্রামের বাঁশখালীতে চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গাড়ির এসির গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার
বাঁশখালীতে পুড়ে ছাই হয়ে যাওয়া মাই‌ক্রোবাস।
বাঁশখালীতে পুড়ে ছাই হয়ে যাওয়া মাই‌ক্রোবাস। | ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে। আজ র‌বিবার (৫ জুলাই) দুপুর ৩টার দি‌কে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উত্তরপাশে এ ঘটনা ঘটে। ত‌বে এতে কেউ হতাহত হননি।

গা‌ড়ির মা‌লিক আহমদুল্লাহ জানান, দুপুরে ঘটনাস্থলে মাই‌ক্রোবাসটি পৌঁছে হঠাৎ আগু‌ন ধরে যায়। সঙ্গে সঙ্গে চালকসহ অন্যরা গা‌ড়ি থে‌কে নে‌মে যান। পরে বাঁশখালী ফায়ার স্টেশনে খবর দি‌লে স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃ‌ত্বে দু‌টি ইউনিট ঘটনাস্থ‌লে এসে প্রায় ৩০‌মি‌নিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গা‌ড়ির অধিকাংশ পুঁ‌ড়ে যায়।

ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে বাঁশখালী পৌরসভার মনছুরিয়া বাজার এলাকায় একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে চালকসহ যাত্রীরা গা‌ড়ি থে‌কে নে‌মে যান। এরপর আগুন গাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত বাঁশখালী ফায়ার স্টেশনের দু‌টি ইউনিট ঘটনাস্থ‌লে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গা‌ড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

জানতে চাইলে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান ব‌লেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে প্রাথ‌মিকভা‌বে গা‌ড়ির এসির গ্যাস থে‌কে আগুনের সূত্রপাত হ‌তে পা‌রে বলে আমরা ধারণা করছি।’